হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনখর নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিকআপের (ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসার মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ