হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন মেয়র আরিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

 

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।

এরআগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে পায়ে হেঁটে হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশ্যে রওনা দেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে নিজের সিদ্ধান্ত একটু পরেই রেজিস্টার মাঠে জনসভা করে জানাবেন।

বিএনপি নির্বাচনে না গেলেও গত এক মাস ধরে আরিফ তাঁর প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রাখেন। ফলে সিটি নির্বাচন ঘিরে তাঁকে নিয়ে যে জল্পনা-কল্পনার অবসান তিনি নিজেই করবেন।

গত কয়েক দিন ধরে মেয়র আরিফ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন ও দলের সিদ্ধান্তের কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। যদিও গতকাল ৩৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে তাঁর দেওয়া বক্তব্যে মেয়র আরিফ নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন। আরিফ বলেছেন, ‘আমি সব সময় সিলেটের জনগণের পাশে ছিলাম এবং আছি। যে অবস্থানেই থাকি না কেন, প্রিয় সিলেটের জনগণের পাশেই থাকব।’

এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে সংকেত রয়েছে এবং তা দু-চার দিনের মধ্যে জানাবেন বলে জানিয়েছিলেন আরিফুল হক। যুক্তরাজ্যে সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ওই সংকেত পান। সংকেতটি লাল, না সবুজ; অর্থাৎ নির্বাচন করবেন কিনা, তার ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়ে নেন। ফলে আজ দুপুরে রেজিস্ট্রারি মাঠের নাগরিক সমাবেশে আরিফুল কী ঘোষণা দেন, তারই প্রতিক্ষা করছেন প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষ।

আরিফের দিকে চেয়ে আছেন সিলেটবাসী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে নিজের সিদ্ধান্ত আজ বিকেল তিনটায় জানাবেন বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।

তার এই সিদ্ধান্ত জানার জন্য সেই ১ মে থেকে অপেক্ষা নগরবাসীর। এতদিন বিভিন্ন সময়ে তার নানা বক্তব্য ও কর্মকান্ডে তাকে নিয়ে নগরবাসীর কৌতুহল বেড়েছে কয়েকগুণ। অবশেষে আজ তার সিদ্ধান্ত দেয়ার দিন। তবে কি সেই সিদ্ধান্ত। আরিফ কি দলীয় আনুগত্য মেনে নির্বাচন বর্জন করবেন, না নানামুখী চাপ উপেক্ষা করে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন?

সিলেট রেজিস্টার মাঠে জনসভার দিকে তাকিয়ে সবাই। সম্প্রতি নানা জটিলতার মুখোমুখি হওয়া মেয়র আরিফের ঘোষণায় নাটকীয় কিছু থাকবে, নাকি দলের সিদ্ধান্ত মেনে তিনি ভোট বর্জন করবেন, তা জানতে এখন মুখিয়ে আছে সিলেটবাসী।

এই ২০দিন আরিফ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন। নানা জনের মতামত নিয়েছেন। লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথেও দেখা করেছেন। দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। মেয়র আরিফ কী সিদ্ধান্ত জানাবেন, গতকাল পর্যন্ত এ ব্যাপারে তিনি মুখ খুলেন নি। আকার-ইঙ্গিতেও বুঝার উপায় নেই কি বলতে যাচ্ছেন তিনি।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতুহল আরো বাড়িয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ