হরতালের সমর্থনে একাধিক স্পটে রিজভীর নেতৃত্বে মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সমর্থনে একাধিক স্পটে রিজভীর নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একাধিক স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল গুলোতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

হরতালের সমর্থনে রবিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগর থেকে সাইনবোর্ড পর্যন্ত আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক,সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন,দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ,বখতিয়ার আহমেদ কচি,ব্যারিস্টার আবিদুল হক মানবাধিকার সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম, মশিউর রহমান রনি সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল,সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ