হরতালের সমর্থনে কমলাপুরে যুবদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সমর্থনে কমলাপুরে যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতন, ঘোষিত তফসিল বাতিল, তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় যুবদলের মিছিলটি রাজধানীর কমলাপুরে অনুষ্ঠিত হয়।

এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহ-মানবাধিকার সম্পাদক এডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম. মুসাব্বির সাফি, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মিজানুর রহমান সুমন, খন্দকার মাহাবুবুর রহমান মাহী, হেদায়েত হোসেন ভূঁইয়া এবং যুবদল নেতা রেজাউল করিম রিয়ন, ফখরুল বিন খালেক, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ