হরতালের সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) মিছিলটি মালিবাগ থেকে শুরু হয়ে রাজারবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, হাসিবুল হাসান সজীব, জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, মো. জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, মো. রাহাত হোসেন, সদস্য মোহাম্মদ সিহাম।
তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ উর রহমান লিপকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, জাহিদ আহমেদ, রিদয় হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল।
তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন রিদয়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামিম আহমেদ, বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সম্পাদক মো. কাইয়ুম।
ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক, বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, মহানগর উত্তরের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢালী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানার ছাত্রনেতা মো. রাজু, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন বাবুসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
জনতার আওয়াজ/আ আ