হরতালে র সমর্থনে যুবদল নেতা এমদাদুল হকের নেতৃত্বে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির ডাকে আগামীকাল বৃহস্পতিবারের হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল জ্বালিয়ে মিছিল অনুষ্টিত হয়েছে।
বুধবার সন্ধায় নগরীর মদিনা মার্কেট এলাকায় যুবদল নেতা এমদাদুল হক স্বপনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন।
মিছিলে আগামীকালের হরতাল সফল করতে নানা স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা। এসময় ঘোষিত তফসিল বাতিল চেয়েও স্লোগান দেন তারা।
মিছিল শেষে পথসভায় বক্তারা অভিলম্বে ঘোষিত তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এবং বৃহস্পতিবারের হরতাল সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।
জনতার আওয়াজ/আ আ