হরতাল সফলে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল, গ্রেফতার ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতাল সফলে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘন্টা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়াকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ সাহেদ হাসান, মোবারক হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ।

বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক আল মিরাজ, মোঃ আল-আমিন হোসেন, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ সাংস্কৃতিক সম্পাদক, শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ছাত্রনেতা নবাব রাব্বি। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু।

এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ