হরতাল সমর্থনের মিছিল থেকে ছাত্রদল নেতা শিরীনসহ আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতাল সমর্থনের মিছিল থেকে ছাত্রদল নেতা শিরীনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা হরতাল সমর্থনের মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

অন্য ২ জন হলেন- মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো: পারভেজ খাঁন ও হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল কর্মী তানভীর অপূর্ব।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাসির।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ডামি নির্বাচন বন্ধ দাবিতে আগামীকালের ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পিছন থেকে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ৩ জনকে আটক করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ