হাতীবান্ধায় বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ১০ জন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতীবান্ধায় বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ

 

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা, এতে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার, অক্টোবর ১৩, ২০২২, দুপুরে উপজেলার হাতীবান্ধা ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্ততি ও মতবিনিময় সভার আয়োজন করে হাতীবান্ধা উপজেলা বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম বিএনপির সমন্বয়কারী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান সভায় এলে ফিলিং স্টেশন অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সভা শেষে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও নেতাকর্মীরা চলে যাওয়ার পর হাতীবান্ধা ফিলিং স্টেশনে বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ