হাতুড়ি পেটায় গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতুড়ি পেটায় গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়াতে গরু ব্যবসায়ী গনি শিকদারের (৫৫) পা হাতুড়ি পেটা করে ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১০ জানুয়ারি) এলিম শিকদার ও মিলন শিকদার নামে দুই আসামিকে পৃথক স্থান থেকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে গনি শিকদারের ভাই মজিদ শিকদার বাদী হয়ে নড়িয়া থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করলে আটকদের গ্রেফতার দেখানো হয়। এ দিকে বিঝারী ইউনিয়নের ধামারন গ্রামে ঈগল প্রতিকের সমর্থক সেলিম সেক কে গত বুধবার দুপুরে নৌকা প্রতিকের সমর্থক ওসমান বেপারী ও তার দলবল নিয়ে পিটিয়ে মারাতœক ভাবে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও এজাহার সুত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন গনি শিকদার। অন্যদিকে আব্দুল আলী শিকদার নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন। গত বুধবার সকালে গরু কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন গনি শিকদার। এ সময় তিনি নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং এলাকায় পৌঁছালে আব্দুল আলী শিকদার ও তার দুই ছেলে মোরশেদ শিকদার এবং আশিক শিকদার আব্দুল গনি শিকদারের উপর হামলা চালায়। এসময় তারা উপর্যুপরি হাতুড়ি পেটা করে গনি শিকদারের ডান পা ভেঙে ফেলেন এবং শরীরের বেশ কিছু স্থানে জখম করে তার কাছে থাকা গরু কেনার দুই লাখ টাকা নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে বিঝারী ইউনিয়নের ধামারন গ্রামে ঈগল প্রতিকের সমর্থক সেলিম সেক কে গত বুধবার দুপুরে নৌকা প্রতিকের সমর্থক ওসমান বেপারী ও তার দলবল নিয়ে পিটিয়ে মারাতœক ভাবে আহত করে। খবর পেয়ে ডিবি পুলিশ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় কোন মামলা হয়নি।
গনি শিকদারের মেয়ের জামাই বাদল মৃধা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বশুরের চিকিৎসা চলছে। তার অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হাতুড়িপেটা করে পা ভেঙে দেয়ার ঘটনায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ