হাতে প্লাস্টার নিয়ে কান উৎসবে গেলেন ঐশ্বরিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতে প্লাস্টার নিয়ে কান উৎসবে গেলেন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবারের নাকি তুমুল অশান্তি। রোজই প্রায় শোনা যায়, অভিষেক ও ঐশ্বরিয়ার ভাঙনের কথা। তবে দাম্পত্য নিয়ে কোনও কিছু না জানালেও, ঐশ্বরিয়া কিন্তু হাবেভাবে বুঝিয়েই দেন, এসব গুঞ্জনকে তিনি একেবারেই পাত্তা দেন না। আর তাই হয়তো বলিপাড়ার সব নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেয়েকে নিয়ে দিব্যি উড়ে গেলেন কান চলচ্চিত্র উৎসবে।

যে উৎসবের রেড কার্পেটে প্রতিবারই চমক দেন ঐশ্বরিয়া, সেই রেডকার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটবেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এমনটাই করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। হাতে চোট নিয়েই ফ্রান্সের মাটিতে পা দিয়েছেন ঐশ্বরিয়া। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঐশ্বরিয়ার হাতের প্লাস্টার। তবে কীভাবে তাঁর হাতে চোট লেগেছে তা অবশ্য়ই স্পষ্ট করেননি জুনিয়ার বচ্চন ঘরনি।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।

সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পূজার আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই বচ্চন পরিবারে অশান্তির রটনা রটতে থাকে। বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বরিয়া, এমন কথাও শোনা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ