হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৬, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ নির্ভরযোগ্য তথ্য দিয়ে হামলাকারীকে ধরিয়ে দিতে সহায়তা করলে সরকারিভাবে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। এরপর মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ