হানিয়া আমির কি পুরোনো প্রেমে ফিরছেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হানিয়া আমির কি পুরোনো প্রেমে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

হানিয়া আমির পুরোনো প্রেমে ফিরছেন
 

খোশমেজাজে আছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ‘সর্দার জি ৩’ ছবিটি বক্সঅফিসে তরতরিয়ে ছুটছে। এর মধ্যেই পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক আবারও জোড়া লাগছে, তা নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ‘সর্দার জি ৩’ সিনেমার ট্রেলার মুক্তির পর। ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আজহার। বিষয়টি গুঞ্জনে কলকে দিয়েছে।

হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন, হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ গলেছে। বিষয়টি আর নিছক লাইকে আটকে নেই।

দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে, বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ