হামজার জোড়া গোলেও জিততে পারল না বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামজার জোড়া গোলেও জিততে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাইসাইকেল কিকে দর্শনীয় এক গোল। খানিকবাদে পেনাল্টি থেকে আরেকটি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দলকে জয়ের পথে দাঁড় করিয়েছিলেন হামজা চৌধুরী। কিন্তু নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের জেতা হলো না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্ব ম্যাচের আগে এটা ছিল লাল-সবুজ দলের ওয়ার্মআপ।

১-০ গোলে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। নেপাল গোল পায় ৩২ মিনিটে। ভুলটা ছিল রক্ষণভাগের। ডিফেন্ডার সাদ উদ্দিন ও বাকিরা নিজেদের ডি-বক্সে ব্যর্থ হলে মুহূর্তেই স্বাগতিকদের জালে বল পাঠান রোহিত চাদ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ শিবিরে আনন্দ ফেরান হামজা। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস বাড়ান ফাহিম। নেপালের ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও তা অধিনায়ক জামালের পায়ে পড়ে। তিনি বলটি হালকা উঠিয়ে হামজার উদ্দেশ্যে পাঠান। হামজা বক্সের মধ্যে শূন্য লাফিয়ে বাইসাইকেল কিকে সমতায় ফেরান বাংলাদেশকে।

দর্শনীয় সেই গোলের রেশ না কাটতেই স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন হামজা। আক্রমণে ওঠে পেনাল্টি আদায় করে নেন সুমন। সেই শট নিতে এসে ভুল করেননি বাংলাদেশি বশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা।

খেলার শেষভাগে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন হামজা। তার অনুপস্থিতিতে লিড হারায় বাংলাদেশ। মাচের ইনজুরি সময়ে কর্নার কিক থেকে গোল আদায় করে সমতায় ম্যাচ শেষে করে নেপাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ