হামজা-জামালদের ঈদে খেলার স্মৃতি শোনালেন কোচ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামজা-জামালদের ঈদে খেলার স্মৃতি শোনালেন কোচ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ ঈদের দিন বিকেলে জাতীয় স্টেডিয়ামে ঘণ্টা দেড়েক অনুশীলন করেছেন হামজা-জামালরা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন এখন জাতীয় দলের সহকারী কোচ। ফুটবলার ও কোচ উভয় ভূমিকায় ঈদের দিন খেলার ও অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে তার।

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এজন্য আজ ঈদের দিনও অনুশীলন করতে হয়েছে বাংলাদেশকে। ঈদের দিন শুধু অনুশীলন নয়, খেলার রেকর্ড আছে বাংলাদেশের। ২০০৩ সালের ডিসেম্বরে ঢাকায় ঈদের দিন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ছিলেন বর্তমান দলের সহকারী কোচ হাসান আল মামুন।

আজ ঈদের দিন অনুশীলনে আবার ফিরে এসেছে সেই ম্যাচের স্মৃতি। হাসান আল মামুন নিজেকে এক্ষেত্রে একটু বিশেষ অভিজ্ঞতার সাক্ষী মনে করছেন, ‘খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় আমি ঈদের দিনে খেলা ও অনুশীলনের বিরল অভিজ্ঞতা রয়েছে আমার। ২০০৩ সালে তো ম্যাচ খেলেছি এরপর আরেকবার জাতীয় দলের হয়ে অনুশীলন করেছি। কোচ হিসেবে ২০২৩ সালে ব্যাঙ্গালোর সাফ ছিল ঈদের সময় আর এবারও খেলা ঈদের মধ্যে। সব মিলিয়ে ঈদের মধ্যে আমার চারটি অভিজ্ঞতা।’

অন্য সবার মতো ফুটবলারদের মনও ঈদের দিনে পড়ে থাকে পরিবারের প্রতি। সেটা কাটিয়ে অনুশীলন ও খেলার দিকে মনোযোগের বার্তা মামুনের কণ্ঠে। তিনি বলেন ‘খেলোয়াড়দের আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করি এমন দিনে। আমরা দেশের দায়িত্ব পালনে রয়েছি। ঈদ অবশ্যই আনন্দের উপলক্ষ আমরা জিতলে সেটা হবে পুরো দেশের আনন্দ। আজও খেলোয়াড়দের ঈদের দিনের স্মৃতি রোমান্থন করেছি।’

ঈদের দিন বাংলাদেশ ২০০৩ সালে সুখকর স্মৃতি আনতে পারেনি৷ স্বাগতিক হয়েও তাজিকিস্তানের কাছে ০-২ গোলে হেরেছিল। নিকট অতীতে ঈদের দিনে দেশে ফুটবল দলের ম্যাচের ঘটনা সেই দুই যুগ আগেই। দেশের বাইরে ঈদ কাটানোর অভিজ্ঞতা ফুটবলারদের কয়েকটি থাকলেও ঈদের দিন খেলা বিশেষ স্মৃতিই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ