হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১৩৮ জনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৪৮ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন।
জনতার আওয়াজ/আ আ