হাম সংক্রমণের ৩০ হটস্পট, বেশি ঝুঁকিতে বরগুনা-পাবনা-চাঁদপুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাম সংক্রমণের ৩০ হটস্পট, বেশি ঝুঁকিতে বরগুনা-পাবনা-চাঁদপুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় হাম সংক্রমণের হটস্পট হিসেবে ৩০টি উপজেলা ও পৌর এলাকার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে বরগুনা, পাবনা ও চাঁদপুর জেলা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত সে তালিকায় দেখা গেছে, বরগুনা, পাবনা ও চাঁদপুরে সংক্রমণের হার ও ল্যাবরেটরিতে নিশ্চিত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি।

তালিকা অনুযায়ী, বরগুনা পৌরসভা ও সদর উপজেলায় ২৩ জনের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ২৩টি, ৫-১০ বছর বয়সী দুটি এবং ১০ বছরের বেশি বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে। প্রতি ১০ লাখে আক্রান্তের হার ২৯৪ দশমিক ৫, যা তালিকায় সর্বোচ্চ।

পাবনা পৌরসভা ও সদর উপজেলায় মোট ৩২টি কেসের মধ্যে ৫ বছরের নিচে ২৩টি, ৫-১০ বছর বয়সী চারটি এবং ১০ বছরের বেশি ৫টি শিশু আক্রান্ত হয়েছে। সেখানে প্রতি ১০ লাখে আক্রান্তের হার ১৭৯ দশমিক ৬।

চাঁদপুর পৌরসভা ও সদর এলাকায় ২৪টি কেসের মধ্যে ২১টিই ৫ বছরের কম বয়সী শিশু। এ এলাকায় আক্রান্তের হার ১৭১ দশমিক ১।

এছাড়া কক্সবাজারের মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, ময়মনসিংহ সদর ও ত্রিশাল, নেত্রকোনার আটপাড়া, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জসহ আরও বেশ কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে।

তালিকার নিচের দিকে থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগর, শরীয়তপুরের জাজিরা, ঝালকাঠির নলছিটি প্রভৃতি এলাকা, যেখানে প্রতি ১০ লাখে আক্রান্তের হার ৫১ থেকে ৬০-এর মধ্যে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ২৭৫টি ল্যাবরেটরি-নিশ্চিত কেসের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ২২৪টি, ৫-১০ বছর বয়সী ২৩টি এবং ১০ বছরের বেশি বয়সী ২৮টি।

এতে স্পষ্ট যে, শিশুদের মধ্যেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো না হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ