হারুন-বিপ্লবসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হারুন-বিপ্লবসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত বছরের ৭ ডিসেম্বর ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ ও রমনা থানার যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার দাসসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করার কথা বলা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাজিমউদ্দিন আলম।

শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং জানান, আজ দিনের শেষে তিনি এ বিষয়ে আদেশ দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ