হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দুই নেতার বক্তব্য নিয়ে নানা মহল থেকে সমালোচনাও হয়। তবে সেই মনোমালিন্য বেশিদিন স্থায়ী হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মিষ্টি ছানামুখীর মধ্য দিয়েই দুই নেতার মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কয়েকদিন আগে বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য উপহার পাঠান রুমিন ফারহানা।
একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠানো প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘হাসনাত আমাকে ফোন করে বললো আপা আমি আপনার এলাকায় যাচ্ছি।
তখন আমি বললাম আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে। যখন হাসনাত জিজ্ঞাসা করল আপা আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণাড়িয়ার স্পেশালিটি কী? তখন আমি ছানামুখী পাঠিয়েছি।’
জনতার আওয়াজ/আ আ