হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ জন আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী গণসংযোগ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত তিনজনকে সন্দেহজনক মনে হলে পুলিশ নজরদারি বাড়ায়। পরে তাঁদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, রবিউল ও সজিব নামে দুই যুবককে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজেই জানান, ওই দুজন তাঁর সক্রিয় কর্মী ও সমর্থক। স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সসম্মানে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ায় প্রার্থীদের নিরাপত্তায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দেবীদ্বারের ঘটনাটিকে পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ