হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসাপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভাকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে ৩১ মার্চ হটাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত আড়াইটায় জরুরীভাবে হাসপাতালে নেয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিকেল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিতসার ঔষধপত্র প্রদান করেন। পরে সিসিইউতে ভর্তি করানো হয়। ২ এপ্রিল রাতে বাসায় নেয়া হয় তাকে।
৭৮ বয়েসী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
জনতার আওয়াজ/আ আ