হাসপাতালের পথে খালেদা জিয়া (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেল সোয়া ৫টায় এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে ফিরোজা বের হয়েছেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গেল বছরে ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। প্রায় ৫ মাস ২ দিন চিকিৎসা শেষে বছরে ১১ জানুয়ারি গুলশানের ফিরোজার ফিরেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
জনতার আওয়াজ/আ আ