হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটিল স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।’
তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তিনি বাসায় ফিরবেন।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ