হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:৩৫ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।

সোমবার রাত পৌনে ১টার দিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’

সবশেষ গত ২৯ এপ্রিল কিছু উপসর্গের কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এদিকে রাত পৌনে একটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফিরোজায় প্রবেশ করেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও সেখানে যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ