হাসপাতালে ভর্তি জ্যোতিকা জ্যোতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে ভর্তি জ্যোতিকা জ্যোতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৬ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

চিকিৎসকদের সূত্র অনুযায়ী, শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণসহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে।

বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তিনি কমপক্ষে ৪৮ ঘণ্টা অবজারভেশনে থাকবেন।

জ্যোতিকা জ্যোতি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘অনিল বাগচির একদিন’, ‘লাল মুরগির ঝুঁটি’সহ বেশ কিছু চলচ্চিত্র এবং অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও সম্প্রতি গৌতম কৈরীর ‌‌‌‌‌‌‌‌‘বঙ্গমাতা’ চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। সেখানে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ