হাসপাতালে যাওয়ার পথে বিপাকে কিয়ারা, মেজাজ হারালেন সিদ্ধার্থ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির খুব শিগগিরই নতুন অতিথি আসতে চলেছে। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন পাপারাজ্জিরা, আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান সিদ্ধার্থ।
গাড়ি থেকে নেমে অভিনেতা বলেন, ‘চুপ, একদম সরে যান এখান থেকে। পিছনে সরেন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।’
আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেলেন পাপারাজ্জিজের দৌরাত্ম্যের কারণে।
পাপারাজ্জিজের দৌরাত্ম্যে বেশ বিপাকে থাকেন তারকারা। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান পাপারাজ্জিজরা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্টুরেন্ট কিংবা হাসপাতাল, কোথাও নিস্তার নেই তারকাদের।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা।
জনতার আওয়াজ/আ আ