হাসিনাকে সুযোগ দেওয়া যাবে না : এ্যানি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে সুযোগ দেওয়া যাবে না : এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। তা না হলে হাসিনা আবার সুযোগ পাবে। হাসিনাকে সুযোগ দেওয়া যাবে না। যদি সে সুযোগ কেউ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে যাবে।

শনিবার (২৯ মার্চ) দুপরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, গত ১৫ বছর বিএনপির অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছে। তাদের বিচার পেতে হলে প্রকৃত মামলা তৈরি করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। বাংলাদেশে গত ৬/৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এ সুযোগ আপনারা দেবেন না।

তিনি বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিল না। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিল। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দেবেন না। গত ১৫ বছরে যারা শহীদ, গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন। দৃষ্টি শক্তি হারিয়েছেন আবার জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তাদের দায়িত্ব নেবেন তারেক রহমান।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ