হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়া গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (১৬ নভেম্বর) আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান জানান বলেন, ‘বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।’
অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।
কর্মশালায় বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
জনতার আওয়াজ/আ আ