হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, একদিনে আন্দোলন হয়না। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশে আব্দুস সালাম আজাদ বলেন, ‘আপনার সরকার ৩৬ দিনের আন্দোলনের ফসল না।বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার, জুলুম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চুড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ