হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে লন্ডনে আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে লন্ডনে আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ, বিশেষ প্রতিনিধি লন্ডন

বাংলাদেশে কোটা আন্দোলনে সরকারের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা।
২৫ শে জুলাই বৃহঃস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি স্থানীয় রেস্তরাঁতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও প্রথম যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার নাসের খান অপুর পরিচালনায় সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

উপস্থিত সাংবাদিকদের নেতৃবৃন্দ বলেন বাংলদেশে কোটা আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় থাকা অবস্থায় তাঁদের উপর সরকারের বাহিনী নির্মম ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তা অমানবিক ও সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃ প্রকাশ। সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখল করে একের পর এক হত্যা , গুম , গ্রেফতার ও মামলা হামলা চালিয়ে যাচ্ছে। সারা দেশের সব নির্বাচনের মত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনও তাদের হিংস্র থাবা থেকে রেহাই পায়নি।

বর্তমান ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক সরকারের বিভিন্ন নিষ্টুর ও পাশবিক কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন মধ্যরাতের সরকার মধ্যযুগীয় কায়দায় জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। বর্তমানে দেশে এখন চরম দুঃশাসন , গণতন্ত্রহীনতা , দুর্নীতি লুটপাট , চরম অনিয়ম , দ্রবমূল্য বৃদ্ধি ও বিচারহীনতা সহ সবধরণের অব্যবস্থাপনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। যা দেশ ও দেশের সকল নাগরিক ও স্বাধীনতা -সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।
বর্তমানে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের হত্যাযজ্ঞের দায় ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা শিকার করে অনতিবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানাই।
এতে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও
এম এ মালিক , জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ,সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব , তাজুল ইসলাম ,সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক ,সেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন আহমেদ নাসির , সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, মেজর (অব:) জহির উদ্দিন , মেজর (অব:) সাঃ আলম , যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান , প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম , আইনজীবী ফোরামের সহ -সভানেত্রী অ্যাডভোকেট নাসরিন ,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত , ব্যারিস্টার জাহাঙ্গীর আলম , অ্যাডভোকেট মাহবুবুল আলম তোহা ,ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ,আইনজীবী ছাত্র ফোরামের আহবায়ক সাজিদুর রহমান প্রমুখ।

সোনাগবদ সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডনের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মূল বক্তব্য পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ