হাসিনাসহ খুন-লুটপাটে জড়িতদের বিচার করতে হবে: এ্যানি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাসহ খুন-লুটপাটে জড়িতদের বিচার করতে হবে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার এসেছে এবং এটি আন্দোলনের সরকার। আমরা এ সরকারের কাছে বিচার চাই, বিশেষ করে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যারা খুন ও লুটপাটে জড়িত।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের বিরুদ্ধে দেওয়া মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সময় অনেকেই আহত হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন। তাদেরকে দ্বিগুণ অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি।’

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাদের ভাই ও বন্ধু। আমরা সবসময় আপনাদের খোঁজখবর রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এটি একদিনের কাজ নয়, অনেক সময়ের ফল।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ