হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিলেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিলেন। তিনি মেগা প্রকল্পের নামে লাখ কোটি টাকা লুট করেছেন। শেখ হাসিনার রাজনীতি ছিল ইসলামকে প্রতিহত করার রাজনীতি।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় স্টেডিয়ামে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হাসিনা দেশে নেই, তবে হাসিনার দোসররা এখনো দেশে আছেন। তাই সব দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠনকে মতপার্থক্য, মতভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত ছিলেন শেখ হাসিনার দোসররা। এখন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে মামুনুল বলেন, এক মাসের মধ্যে পঞ্চগড়ে কাদিয়ানি ইস্যুসহ সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা নাহলে পরে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

গণসমাবেশ শেষ করে তিনি ঠাকুরগাঁওয়ের মহাসমাবেশে যোগ দিতে পঞ্চগড় থেকে রওনা দেন। ওই মহাসমাবেশের পর তিনি দিনাজপুরে মহাসমাবেশেও অংশগ্রহণ করবেন। সর্বশেষ রংপুরে হেফাজতে ইসলামের নেতাদের সাথে বৈঠক করে ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ