হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন : সাবেক প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন : সাবেক প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

 

মারুফ কামাল খানের মন্তব্য
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর মন্তব্য করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১টা ২১ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। তিনি লিখেন-

‘ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল। কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না। সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন। নতুন করে মিথ্যে কেচ্ছা-কাহিনী ফাঁদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে, তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা’।

‘এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না। নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারেন না। নতুন কোনো ব্লাফ কৈ হাসিনার? বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেঁয়ে পুরনো মিথ্যা তো আর চলেনা। শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন। তার কাঁদো কাঁদো অভিনয়, ভিক্টিম কার্ড খেলা, শিগগিরই চিত্র পালটে দেয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং ‘‘আমার কী অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন’’ এসব এখন কেবলই চর্বিত চর্বন’।

‘লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। হত্যা করে তার দায় অন্যের ওপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে। তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পুওর পারফর্ম্যান্সে। সবাই বুঝতে পাচ্ছে হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ