হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, ৬ জনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

হিমাচল প্রদেশের কুলুতে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। রবিবার কুলুর গুরুদ্বার মণিকরণ সাহিবের কাছে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

কুলুর বিধায়ক সুন্দর সিং ঠাকুর সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গুরুদ্বারের বিপরীতে পাহাড়ের একটি গাছ ঝড় ও ভূমিধসের পরে উপড়ে যায়। এটি রাস্তায় পার্ক করা কয়েকটি গাড়ির ওপর পড়ে যায়, এতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য জারি হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলুর সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিকাশ শুক্লা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, মেডিক্যাল টিম, পুলিশ ও রাজস্ব কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সমন্বয় করছেন।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ