হিরো আলমকে জন্মদিনের কেক উপহার দিলেন ডিবি প্রধান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলমকে জন্মদিনের কেক উপহার দিলেন ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
জন্মদিন উপলক্ষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে কেক উপহার দিলেন মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আজ (২২ অক্টোবর) হিরো আলমের জন্মদিন। মূলত জন্মদিন পালন করতেই দুপুরে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান। তাঁর দাবি, ডিবি কার্যালয়ে তাঁকে ডেকে নেন ডিবি প্রধান।

তারপর সেখানে তিনি হিরো আলমকে কেক উপহার দেন। রবিবার (২২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিজেই জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য ডিবি প্রধান হারুন স্যার আমাকে ডেকেছিলেন। আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কেটেছেন। আমাকে মিষ্টিও খাইয়েছেন। ভালো সময় কেটেছে।’

হিরো আলম জানান, গত বছরের জুলাই থেকে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পরিচয় হিরো আলমের। যদিও এই পুলিশ কর্মকর্তার সঙ্গে হিরো আলমের পরিচয় ভালো ছিল না।

মূলত বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য তাঁকে ডেকে নেওয়া হয়। তারপর তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়- আর কখনোই তিনি বিকৃত করে রবীন্দ্রসংগীত গাইবেন না। ওই ঘটনার পর ডিবি প্রধানের কাছে প্রায়ই বিভিন্ন অভিযোগ এবং সমস্যা নিয়ে হাজির হতে দেখা গেছে হিরো আলমকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ