হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটি টুইট করেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে এ টুইট করেন তিনি। তার টুইট রিটুইট করেছে ভেরিফায়েড @ইউএনইনবাংলাদেশ।
টুইটে গোয়েন লুইস বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। সহিংসতা ছাড়া নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করা উচিত।
একই টুইটে হিরো আলমের ওপর হামলা নিয়ে স্থানীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া সচিত্র প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ