হিলিতে এনসিপির জুলাই পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৬, রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিলিতে এনসিপির জুলাই পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

 

হিলি প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের হিলিতে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টায় হিলি এলএসডি গোডাউন মোড়ে এনসিপির আয়োজনে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ