হীনমন্যতা নিয়ে বাঁচবেন না, সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হীনমন্যতা নিয়ে বাঁচবেন না, সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

 

নিজেদের সংখ্যালঘু হিসেবে না ভেবে বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করতে সনাতন ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মানবতা উন্নতির ধারণা নিয়েই কাজ করছে সরকার। তাই নিজেদের সংখ্যালঘু ভাববেন না। নিজের হীনমন্যতা নিয়ে বাঁচবেন না। সবসময় নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মনে করবেন। সমান অধিকার থাকবে এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে দুষ্টু লোকেরা কিছু করতে পারবে না।

জন্মষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান।

বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মাটিতে যাদের জন্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। দেশে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন সময়। সব ধর্মেই আছে, যারা এসব সমস্যা করার চেষ্টা করে। তবে কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হয়।

সরকারপ্রধান বলেন, ‘আমরা মানবধর্মে বিশ্বাস করি, সব ধর্মেই একথা বলা হয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। আওয়ামী লীগ তা বিশ্বাস করে না। সকল মানুষ সমান অধিকার ভোগ করবে।

পিছিয়ে পরা জনগোষ্ঠীকে ধীরে ধীরে তুলে আনা হচ্ছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘একটি মানুষও গৃহহীন থাকবে না, জীবন জীবিকায় স্বচ্ছল হবে, সে লক্ষ্যে কাজ করছি। সকলের জন্য সার্বজনীনভাবে করছি। মানবতার জন্য কাজ করা মানবতার উন্নতি করাই সরকারের লক্ষ্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ