হেফাজতে ইসলাম আড়াইহাজারউপজেলার নতুন কমিটি গঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হেফাজতে ইসলাম আড়াইহাজারউপজেলার নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৩০, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৩০, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম ও খতিব মাওলানা কারী আবুল হোসেনকে সভাপতি, মাওলানা মাসরুর আহমেদকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় আড়াইহাজার পৌরসভার শিবপুর মাদ্রাসার প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এ কমিটির ঘোষণা দেন।
কমিটিতে উপজেলা সকল ইউনিয়ন থেকে আসা শূরার সদস্যগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। বাকি সদস্যদের নাম পূর্ণাঙ্গ কমিটিতে ঘোষণা করা হবে।
এ সময় উপজেলার ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ