হেরা গুহায় ক্যাবল কার তৈরী করবে সৌদি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হেরা গুহায় ক্যাবল কার তৈরী করবে সৌদি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

সাধারণ মানুষ যেন আরও সহজে যেতে পারেন সেজন্য পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া সেই হেরা গুহায় ক্যাবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। দেশটির আশা ২০২৫ সালে এই সেবা চালু হবে।

ক্যাবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটির উচ্চতা ৬৩৪ মিটার। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন।

হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ক্যাবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ।

বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত। যা আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট হলো এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে।

হেরা গুহায় একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হযরত মোহাম্মদ (সাঃ)-এর স্মৃতি এবং ইসলামের ইতিহাস। ইসলাম ধর্মের আবির্ভাব এবং কোরআন অবতীর্ণের আগে হেরা গুহা খুব একটা পরিচিত ছিল না। সূত্র: গালফ নিউজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ