হেলমেট বাহিনীর হামলায় সংঘর্ষ শুরু, পুলিশ আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হেলমেট বাহিনীর হামলায় সংঘর্ষ শুরু, পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে হওয়া সংঘর্ষর ঘটনায় সুত্রাপুর থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত উপপরিদর্শকের নাম নাহিদ।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিন পর্যবেক্ষণ অনুসারে, এদিন নয়াবাজার থেকে বিএনপি নেতাকর্মীরা ধোলাইখাল এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। কিন্তু তখনও পরিস্থিতি শান্ত ছিল। এরই মধ্যে হেলমেট পড়া কতিপয় যুবক এসে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীর উপর। তখন তারা পাল্টা হামলা চালালে শুরু হয় ব্যপক মারামারির। এরই এক পর্যায়ে নাহিদ আহত হন।

তাকে চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত আরেক সহকর্মীর মোটরসাইকেল করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ