হেলিকপ্টারে চড়ে প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গেল রাজ্য - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হেলিকপ্টারে চড়ে প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গেল রাজ্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

এই প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছে পরীর ‘রাজ্য’। হেলিকপ্টারে চড়ে ছেলে কোলে নিজের বাড়ি যাওয়ার ভিডিও ও ছবি পোস্ট করেছেন পরীমণি।

জানা গেছে, পরীমণির গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। সেখানে শনিবার (২৫ মার্চ) সকালে হেলিকপ্টারে গেলেন। ছেলেকে কোলে নিয়ে পরীমণি যে সকল ছবি ও ভিডিও দিয়েছেন তাতে কোনো চাঞ্চল্য নেই।

আর এ কারণে ছেলেকে বেশ লক্ষ্মী মনে করেন অভিনেত্রী। ছেলে স্থির থাকেন। কোনো ঝামেলা করে না বলেই জানালেন পরীমণি। সন্তান পেটে আসার পর থেকে কয়েকটি সিনেমার শুটিং শেষ করতে পারেননি পরীমণি। তবে ছবিগুলোর পরিচালক, প্রযোজকদের কাছে কৃতজ্ঞ তিনি।

পরীমণি বলেন, ‘লম্বা সময় পার হতে চলল, আমার কারণে কিছু কাজের শুটিং আটকে আছে। তারপরও পরিচালকেরা আমাকে সহযোগিতা করছেন। তাঁরা আমাকে বলেছেন, সুস্থ স্বাভাবিক হয়েই যেন আমি শুটিংয়ে ফিরি। এ ব্যাপারে তাঁদেরও কোনো তাড়া নেই।’

ভাণ্ডারিয়া গিয়েই গিয়েই বোনের প্রতি মিষ্টি অভিযোগ আনলেন পরীমণি। শুধু অভিযোগই নয়, প্রমাণ সাপেক্ষে ভিডিও পোস্ট করেছেন পরীমণি।

পরীমণির পোস্ট করা ভিডিওতে তার বোনকে ছেলের দুধ খেয়ে নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে পরীমণিকে না দেখা গেলেও তাকে বলতে শোনা যাচ্ছে, ‘বাবু দেখ, তোর দুধ খেয়ে নিচ্ছে তোর খালা।’ এরপরই পরীমণির বোনকে বলতে শোনা যায়, ‘ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার সেটা চেখে দেখা উচিত, সেটার স্বাদ কেমন! এইজন্য আমি খাচ্ছি। পরীমণিকে তখন মজা করে বলতে শোনা যাচ্ছে, বোতলে খা তাহলে। ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ’কোনো কাজ!!! ছেমরি’

গতবছর ১০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমণি। তারপর কেটে গিয়েছে প্রয় ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই কাটছে পরীমণির জীবন। শুক্রবারই প্রথমবার ছেলে কোলে বাবার বাড়ি গিয়েছেন পরীমণি।

১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমণির। বাবা-মায়ের মৃত্যুর পর পিরোজপুরে দাদু শামসুল হকের কাছে তিনি মানুষ হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ