১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ১০ ই নভেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। একইসঙ্গে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে সমর্থন ঘোষণা করেন তিনি।

আগামী এক সপ্তাহের মধ্যে বিরোধী দলগুলোর গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর মুক্তি দাবি করে ইসলামী আন্দোলনের আমির মহাসমাবেশে বলেন, সরকার দাবি না মানলে দশ তারিখের পর সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ