১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস।

রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

২০০৪ সাল থেকে প্রতি বছর ফোর্বস বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ