১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

নিউজডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন।
শনিবার সকালে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে যান সরকারপ্রধান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সাথে তিনি কথা বলেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষুবিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জনতার আওয়াজ/আ আ