১০ ডাউনিং স্ট্রীটের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডাউনিং স্ট্রীটের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

 

রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে

নিজস্ব প্ৰতিনিধি

গুম-খুন, সীমাহীন দূর্নীতি আর দুঃশাসনকে আড়াল করতে আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জোরপূর্বক আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গৃহ যুদ্ধকে উস্কে দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি পেটুয়া অংশ এবং ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতা-কর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার নীল নকশা বাস্তবায়নে আওয়ামী লীগ আজ উন্মাদ ও দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে।

মঙ্গলবার লন্ডনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সিলেকশনের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের প্রহসনের তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে গতকাল ২১ নভেম্বর ১০ ডাউনিং স্ট্রীট এর সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুস্টিত বিক্ষোভ সমাবেশে দুপুর ১২:৩০ টা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির শত শত নেতৃবৃন্দ যোগ দেন বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বিশিষ্টজনরা পর্যন্ত বলছেন যে, জাতীয় নির্বাচন সামনে রেখে যে পরিস্থিতি চলছে, তা চলতে থাকলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অন্য কোনো দেশের কাছে জিম্মি হয়ে পড়বে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে আজ হুমকির মুখে ফেলে দেশে গৃহযুদ্ধকে উস্কে দিচ্ছে। সারাদেশে ‘অগ্নি সন্ত্রাস ও নাশকতা’র ঘটনা ক্ষমতাসীনরাই ঘটিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপিসহ বিরোধীমতের নেতা-কর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের উপলক্ষ করছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের জন্য প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে। আর নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী অপশক্তিকে দেশের জনগণ শক্তহাতে মোকাবেলা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্টার মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধার না করে রাজপথ ছাড়া হবে না। বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীর মুক্তির চলমান আন্দোলনকে ত্বরান্বিত করতে প্রবাসীদেরকে যার যার অবস্থান থেকে দেশের মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহ সভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সাবেক সহসভাপতি আক্তার হোসেন, কাজী আঙ্গুর মিয়া, এম এ রউফ, সাজ্জাদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, মিসবাহুজ্জামান সোহেল, সুজাতুর রেজা, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), আজমল চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ম সদস্য মোখলেসুর রহমান মোখলেস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন, ফখরুল ইসলাম বাদল, তাহির রায়হান চৌধুরী পাবেল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, আব্দুল বাসিত বাদশা, বাবুল চৌধুরী, সালেহ আহমদ জিলান, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ ( সহ দপ্তরের দায়িত্বে ), কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন,যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদার, প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন,

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য শফিকুল ইসলাম রিবলু, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য এ জে লিমন, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন শাহিন, আইনজীবী ফোরামের সভাপতি বারিস্টার আবুল মনসুর শাহজাহান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম , যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি হাজী এম এ সেলিম, নিউহাম বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, মিল্টন কিন্স বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, বেডফোর্ড বিএনপির সাবেক আহ্বায়ক ময়না মিয়া, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, কেন্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজে এনাম তানিম, ধর্ম সম্পাদক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম, সব প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক এম আরিফ আহমেদ, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান আকরাম, শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, অঞ্জনা আলম,মির্জা নিক্সন, নজরুল ইসলাম,

জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন চৌধুরী, কার্ডিফ বিএনপির আশরাফ উদ্দিন, ইউসুফ খান, সাবেক ছাত্রনেতা জিএস রওশন আলী, সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রব, তুহিন মোল্লা, যুবদলের সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, শাজাহান আলম, সানুর মিয়া, যুগ্ম সম্পাদক এমাদুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহ জামাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, শেখ সাদেক, আলিফ মিয়া, আব্দুস সামাদ রাজ, নুরুল আফসার লিমন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ