১০ ডিসেম্বর: নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক র‌্যাব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডিসেম্বর: নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ

 

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের হামলা ও নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাবের এই মুখপাত্র বলেন, ১০ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন দুস্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা ও নশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে দেশব্যাপী র‌্যাব সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে।

এ ছাড়াও অনলাইনে দুষ্কৃতকারীরা মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করতে র‌্যাব ফোর্সেসের সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ