১০ দফা দাবিতে ঢাকা মহানগরে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানো এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগরে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় হয়।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে চার দিনের পদযাত্রার কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
জনতার আওয়াজ/আ আ