১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি’র পদযাত্রা সফল করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

গ্যাস, বিদুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ০৯ ফেব্রুয়ারী ঢাকা মহানগর দক্ষিণ, ১১ ফেব্রুয়ারী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে এবং ১২ ফেব্রুয়ারী ২০২৩ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি নিম্নোক্ত:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা
০৯ ফেব্রুয়ারী ২০২৩ বৃহষ্পতিবার, দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হইতে শুরু হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা মোড়-পুরানা পল্টন-প্রেসক্লাব গিয়ে শেষ হবে।
দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা
১১ ফেব্রুয়ারী ২০২৩ শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা
১২ ফেব্রুয়ারী ২০২৩ রবিবার, দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাস স্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রৃতি ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ০৯ ফেব্রুয়ারী ঢাকা মহানগর দক্ষিণ, ১১ ফেব্রুয়ারী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে এবং ১২ ফেব্রুয়ারী ২০২৩ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানান।

জনতার আওয়াজ/আ আ