১০ দলের বৈঠক শেষে ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ দলের বৈঠক শেষে ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বৈঠক থেকে বের হলে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান।

রাশেদ প্রধান বলেন, আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ